ফরিদপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘ;ট/নায় একজন নি*হত ও একজন আহ-ত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কের চন্ডিপুর গ্রামের রুবেলের বাড়ির সামনে এ দুর্ঘ/ট/না ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, তরমুজ বোঝাই একটি পিকআপ ভ্যান ফরিদপুর থেকে খানখানাপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধা-ক্কা দেয়। এতে পিকআপে থাকা তরমুজের মালিক মোহাম্মদ ইউসুফ আলী শেখ (৪৫), খানখানাপুর নতুন বাজার, কোতোয়ালি, ফরিদপুর—ঘটনাস্থলেই নি*হত হন।
এ ঘটনায় মোহাম্মদ আতিয়ার (৪২) নামে আরও একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেছে বলে জানা গেছে। নিহ/তের মর/দে/হ ময়*না*ত*দন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ম-র্গে রাখা হয়েছে।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।