1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন

ফরিদপুরে বিশ্ব রেডিওগ্রাফী ও রেডিওলোজিস্ট ডে পালিত

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে
‘সিইং দ্যা আনসিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে পালিত হয়েছে বিশ্ব রেডিওগ্রাফী ও রেডিওলোজিস্ট ডে। এ উপলক্ষ্যে শনিবার (৯ নভেম্বর)  সকালে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মুজিব সড়ক হয়ে ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ফরিদপুর মেডিকেল ও ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজের শিক্ষক, বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের রেডিওলোজি বিভাগের চিকিৎসক এবং টেকনিশিয়ানগন অংশ নেন।শোভাযাত্রা শুরুর আগে প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজের রেডিওলোজি বিভাগের প্রধান ডা. সালমা শাহনেওয়াজ, ডায়াবেটিক এসোসিয়েশনের বিভাগীয় প্রধান ডা. আবু হাসেম, ফমেকের সহকারী অধ্যাপক ডা. তৌরিত রেজা রিসলু প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তরা বলেন, বর্তমান বিশ্বে রোগ নির্নয় ও চিকিৎসা প্রদানে রেডিওগ্রাফীর ভুমিকা ব্যাপক। আর তাই এবারের প্রতিপাদ্য সিইং দ্যা আনসিন অর্থাৎ অদেখাকে দেখা। চিকিৎসা শাস্ত্রে যে জিনিসটা দেখা যায় না সেটার ছবি দেখে রোগ নির্নয় করে রেডিওগ্রাফী। এক্সরের আবিস্কারক ওইলিয়াম ব্রোঞ্জেনের স্মরনে প্রতিবছর এই দিবসটি পালিত হয়ে আসছে। এই আবিস্কার চিকিৎসা বিজ্ঞানের অবিস্মরনীয় এক আবিস্কার। এক্সরে দিয়ে যা শুরু হয়েছিল মর্ডান চিকিৎসা বিজ্ঞানে আল্ট্রাসনোগ্রাফী, সিটি স্ক্যান, এমআরআই যোগ হওয়ার মধ্য দিয়ে রেডিওলোজি সমৃদ্ধ হয়েছে। যার মাধ্যমে নির্ভুল ভাবে রোগ নির্নয় করা যাচ্ছে এবং চিকিৎসকরা সে অনুযায়ী সেবা দিচ্ছে। #
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com