1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় হাফেজ মাওলানা সাইফুল ইসলামের হত্যাকারী বিক্রম ও বেবী খাতুন গ্রেফতার। শেখ জাবের আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে পলাশবাড়ী উপজেলা প্রশাসনে স্বচ্ছতা, গতিশীলতা ও সুশাসনের ছোঁয়া সাইটেশন জালিয়াতি করে ‘উপ-উপাচার্য’ পদে পবিপ্রবির ড. হেমায়েত মেলান্দহে দানকৃত জমিতে নতুন রাস্তা নির্মাণ, এলাকাজুড়ে আনন্দ-উৎসব বাগেরহাটের মোংলায় সরকারি খাল দখল মাদক ও কৃষি জমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ চাইলেন এমপি মুশফিকুর রহমান লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার বিরুদ্ধে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ। নওগাঁ সদর-৫ আসনের এমপির উপস্থিতিতে নওগাঁ থিয়েটারের দোয়া ও ইফতার মাহফিল নওগাঁ কে. ডি. স্কুল প্রাঙ্গণে ২০২৬ খ্রিস্টাব্দের আগামী ২৫–৩১ মার্চ বইমেলা ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলার প্রতিবাদে রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ।

ফরিদপুরে বড় ইলিশের অভাব, ক্রেতাদের অভিযোগ অধিক মুল্যের

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায় বড় ইলিশ মাছের আকাল। সাধারণ জনগনের ক্রয় ক্ষমতার বাহিরে এর দাম।
ছোট ছোট ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তার ওজন হবে ২০০/ ২৫০ গ্রাম ওজন। ছোট ইলিশ মাছ প্রতি কেজি ৭৫০ টাকা থেকে ৮০০শত টাকা দরে। অন‍্য দিকে এক কেজির যে সকল ইলিশ মাছ পাওয়া যায় তার কেজি প্রতি ১৩ শত টাকা দরে, এক কেজির উপরে যে সকল ইলিশ পাওয়া যায় তার কেজি দুই হাজার টাকা দরে। তবে বড় ইলিশ মাছ পাওয়া খুবই কঠিন।

ফরিদপুরের টেপাখোলা বাজার ও হাজী শরীয়ত উল্লাহ মাছ ক্রয় করতে আসা আশিক, তৈয়ব, ইমাম, ইলিয়াস,মিলন জানান, বাজারে কোন বড় ধরনের ইলিশ মাছ পাওয়া যায় না, যাও কিছু পাওয়া যায় তা আমাদের পক্ষে কেনা সম্ভব না, দাম অনেক বেশি।তারা আরো জানান, ফরিদপুরের কয়েক জন মহাজনেরা ইলিশ মাছ বাজার নিয়ন্ত্রণ করে এবং বাজার সিন্ডিকেট করে ইলিশ মাছের মূল্য বৃদ্ধি করে রেখেছে।আমাদের দাবি প্রশাসনের নিকট ইলিশ মাছের সিন্ডিকেট ভেংঙ্গে দিয়ে ইলিশ
মাছে দাম নিয়ন্ত্রণ করার।

সুধী মহলের দাবি, সম্প্রতি ভারতে আসন্ন পুজা উপলক্ষে ৩০০০ মেট্রিকটন ইলিশ রপ্তানীর অনুমোদন পায়। এর পর থেকে কিছু মুনাফালোভী ও দেশদ্রোহী ব্যবসায়ী ( মহাজনেরা) অধিক লাভের আশায় বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। এমতাবস্থায় এসব মুনাফালোভীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করেন তারা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com