1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর আমিরাবাদ জলদাশ পাড়ায় ধর্মসম্মেলন অনুষ্ঠিত খামেনিকে নিয়ে কিছু বিস্ময়কর তথ্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর উদ্যোগে এক হাজার রোজাদারের মধ্যে ইফতার বিতরণ বিচারের বাণী আজ নিভৃতে কাঁদে বগুড়া সাতমাথায় পরিত্যক্ত আ.লীগ অফিসে চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার রাজারহাটে দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, অপহরণকারী গ্রেফতার নওগাঁর পত্নীতলায় মদ্যপ স্বামী প্রদীপ চৌধুরীর ধাক্কায় প্রাণ হারালেন গৃহবধূ প্রতিমা রানী কুড়িগ্রামের উলিপুরে ব্যক্তিগত বিরোধের জেরে সে‌চের দেওয়ায় চাষাবাদ কর‌তে পা‌রে‌নি এক কৃষক কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ এখন বিদেশে রপ্তানী হচ্ছে! ইরানের সর্বোচ্চ নেতা খামেনি আর নেই ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ফরিদপুরে মারপিটের পর কবর খুড়ে জ্যান্ত পুতে হত্যাচেষ্টা স্কুলছাত্রকে

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে
ফরিদপুরে এক স্কুলছাত্রকে রাতের আঁধারে ধরে নিয়ে বেদম মারপিটের পর মাটি খুড়ে জ্যান্ত পুতে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।সোমবার (০৯ ডিসেম্বর) বিকেলে শহরের আলীপুরে অবস্থিত একটি সংবাদপত্র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই ছাত্রের পরিবার।
ফরিদপুর সদরের বড় মাধবপুর গ্রামের ব্যবসায়ী মোস্তাক মাতুব্বর জানান, গত শনিবার রাতে তার ১৩ বছর বয়সী স্কুলপড়ুয়া ছেলে জিহাদ মাতুব্বর ওয়াজ শুনতে যাওয়ার সময় এলাকার বখাটে কতিপয় কিশোর তাকে ধরে বেদম মারপিটের পরে একটি কবরস্থানে নিয়ে কবর খুড়ে জ্যান্ত পুতে হত্যার চেষ্টা করে। এসময় তারা জিহাদকে তার বাবার নিকট থেকে পাঁচলাখ টাকাও নিয়ে আসতে বলে। মোস্তাকের ছোট ছোট চারটি ছেলেমেয়ের মধ্যে জিহাদই বড়। কানাইপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র সে।এ ঘটনার পরে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কতিপয় তরুণ জিহাদকে মারতে মারতে জামার কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে একটি কবরস্থানে। সেখানে পৌছে আবারও তাকে মারতে মারতে এক তরুণকে কোদাল দিয়ে গর্ত খুড়তে দেখা যায়। এসময় জিহাদকে ওই যুবক বলে- ‘ তোরে জবই করবো না, জ্যান্তই পুইত্যা ফ্যালাবো। কোহনে কোহনে ক? জায়গা পছন্দ কর।’ তখন তাদের একজনকে কবর খুড়তে খুড়তে হাহা করে হাসিতে ফেটে পড়তে দেখা যায়। এরপর কেউ একজন সেখানে এক যুবককে ফোন ধরিয়ে দেয়ার পরে তাদের মাঝে কথাবার্তা হয়। এর কিছুক্ষণ পর যুবকটি জিহাদকে ছেড়ে দিয়ে বলে, বাইচ্যা গেলি আইজক্যার মতো। আর কবি ক’? তারপর তাকে সজোরে কিলঘুষি মারতে থাকে তারা। জিহাদের মা মারিয়া আকতার জানান, ভয়ে তার ছেলে সেখানে পেশাব করে দেয়। বাড়িতে পৌছে সে বমিও করে। রাতেই তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি আমরা। প্রচন্ড ভয়ে তার পিত্তি গলে যাওয়ার দশা। এখনও সেই ভয়ংকর স্মৃতির ট্রমায় আক্রান্ত হয়ে রয়েছে সে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জিহাদ জানান, ক’দিন আগে তার চাচাতো ভাইদের বাড়ির পেছনে নদীর পাড়ে জড়ো হয়ে শোরগোল করতে থাকা একদল বখাটের নিকট  সেখানে কারা বলে উচু স্বরে জানতে চেয়েছিলো। এই অপরাধে ওইদিন সন্ধ্যাবেলায় প্রথমে তাকে একদফায় মারপিট করা হয়। এরপর শনিবার রাতে বাবার নিকট থেকে হালিম খাওয়ার জন্য টাকা নিয়ে ওয়াজের মাঠে যাচ্ছিলো সে। তখন ওই যুবকেরা তাকে দোকান থেকে সিগারেট কিনে আনতে বলে আর তারপর তার সিগারেট কেনার ভিডিও করে। তখন তার বাবাকে সিগারেট কেনার ভিডিও দেখিয়ে দেয়ার ভয় দেখিয়ে তাকে জিম্মি করে নেয়।এ ঘটনায় তার বাবা মোস্তাক মাতুব্বর বাদি হয়ে রোববার রাতে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সিফাত (২৪), মাসুম (২৩), মারুফ (২০), আরাফাত (২০), সজল (২২), সাকিল (১৯) সহ আরো চার পাঁচজনকে আসামী করা হয়েছে। তারা জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করেন। এ ব্যাপারে জানতে চাইলে ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান জানান, অভিযোগটি পাওয়ার পর খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে বিষয়টি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং রাতেই জড়িতদের গ্রেফতারে পুলিশ একাধিক অভিযানও চালিয়েছে। দ্রুতই তাদের গ্রেফতার করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com