1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ প্রজ্বলন বন্ধ করায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ ‎পেকুয়ায় মাদক বিক্রির আখড়ায় ইউপি চেয়ারম্যান ও পুলিশের যৌথ অভিযান দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

ফরিদপুরে সেপটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

 নাজিম বকাউল
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সেপটিক ট্যাংক থেকে জামেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার  উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংকে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যৌথভাবে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জামেলা বেগম ওই গ্রামের মৃত জমির ভুইয়ার স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি দীর্ঘদিন ধরে একাই বাড়িতে বসবাস করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে যায়।
নিহতের জামাতা আব্দুল কুদ্দুস জানান, তার শাশুড়ি প্রতিদিনের মতো রাতেও বাড়িতে একাই অবস্থান করছিলেন এবং রোজা রেখেছিলেন। সকালে তারা খবর পান, অজ্ঞাত ব্যক্তিরা তাকে হত্যা করে বাড়ির পাশের সেপটিক ট্যাংকে ফেলে রেখেছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহ উদ্ধার করে। তিনি আরও বলেন, তার শাশুড়ির সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না বলে তাদের জানা নেই।
নগরকান্দা থানার ওসি রাসূল সামদানী আজাদ জানান, ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com