1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

ফরিদপুরে ৪৩ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ছয়জন গ্রেফতার

তালহা হোসাইন
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে
ফরিদপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) জেলা গোয়েন্দা শাখা, ফরিদপুরের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ মোঃ আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এসআই মোঃ আবু কাওসার সবুজ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতয়ালী থানাধীন দক্ষিণ টেপাখোলা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সুজয় কুমার বিশ্বাস (২৭), পিতা—স্বপন কুমার বিশ্বাস, সাং—ভাজনডাঙ্গা;
 মোঃ পিকুল মিয়া (২৫), পিতা—মোঃ জাকির মিয়া, সাং—ভাজনডাঙ্গা; মোঃ অলি বেপারী (৩০), পিতা—মৃত মোঃ ছবদুল বেপারী, সাং—দক্ষিণ টেপাখোলা বিশ্বাসপাড়া; মুন্না ফকির (২৪),
পিতা—মিলন ফকির, সাং—ভাজনডাঙ্গা গুচ্ছ গ্রাম (২৫নং ওয়ার্ড, ফরিদপুর পৌরসভা); রাসেল শেখ (২৪),
পিতা—ফজল শেখ,
 সাং—ভাজনডাঙ্গা গুচ্ছ গ্রাম (২৫নং ওয়ার্ড, ফরিদপুর পৌরসভা); এবং মোঃ সুমন মোল্লা (৩০), পিতা—মৃত ইউসুফ মোল্লা, সাং—ভাজনডাঙ্গা (২৫নং ওয়ার্ড), থানা—কোতয়ালী,
জেলা—ফরিদপুর—তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে মোট ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com