ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মা*দক ব্যবসায়ীকে গ্রে*ফ*তার করেছে মাদ/ক/দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার মা-দ-কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফরিদপুরের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে মা*দকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন মুন্সিবাজার এলাকায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে অভিযান চালিয়ে দুইজনকে আ/টক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বোয়ালমারী উপজেলার কলারন (মৃধাবাড়ী) গ্রামের মৃত ইমদাদুল মৃধার ছেলে মো. শহিদুল ইসলাম (৩৮) এবং একই উপজেলার কলারন উত্তরপাড়া গ্রামের মো. ছাকেন মৃধার ছেলে মো. আল আমিন মৃধা (২৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শহিদুল ইসলামের কাছ থেকে ৩ হাজার পিস এবং আল আমিন মৃধার কাছ থেকে ১ হাজার পিস ইয়া/বা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মাম*লা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।