1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুরে ৭০ বোতল  ফেনসিডিল সহ ব্যবসায়ী আটক

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৯ বার পড়া হয়েছে
ফরিদপুরের বোয়ালমারীতে ৭০ বোতল ফেনসিডিল সহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো চন্দনী গ্রামের মোশাররফ হোসেন (৪৫) ও তার স্ত্রী হেনা বেগম (৩৫)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান, সহকারী উপপরিদর্শক এএসআই মনির হোসাইন ও শফি উদ্দিনের নেতৃত্বে বুধবার দুপুরে সঙ্গীয় ফোর্সসহ মোশাররফ হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। পেশাদার মাদক ব্যবসায়ী মোশাররফ হোসেনের রান্না ঘরে ফেনসিডিল গোনার সময় তাদেরকে আটক করে পুলিশ। এ সময় দম্পতির কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।
ফরিদপুরের বোয়ালমারী থানার (ওসি) অফিসার ইনচার্জ শেখ সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ মোশাররফ ও তার স্ত্রী হেনা বেগমকে আটক করা হয়।
তিনি আরো জানান, মোশাররফ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আটকৃতদের নামে মাদক মামলা রুজু করে আসামিদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com