1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

ফুয়েল অ্যাপে তেল বিক্রি শুরু, শৃঙ্খলা ফিরলেও ভোগান্তি অব্যাহত

 মোঃ জাকির হোসেন  
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

 

ফুয়েল অ্যাপে তেল বিক্রি শুরু, শৃঙ্খলা ফিরলেও ভোগান্তি অব্যাহত

নওগাঁয় জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা ফেরাতে “ফুয়েল অ্যাপ” ব্যবহার শুরু করেছে ফিলিং স্টেশনগুলো। রোববার (৫ এপ্রিল) সকাল থেকে সদর উপজেলার ১১টি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালু করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে।

নতুন এই ব্যবস্থায় মোটরযান চালকদের অ্যাপের মাধ্যমে তেল নিতে হচ্ছে। এতে একজন গ্রাহক একাধিকবার তেল নিতে পারবেন না। অ্যাপে গাড়ির লাইসেন্স নম্বর, তেলের পরিমাণ, মাইলেজসহ বিভিন্ন তথ্য সংরক্ষণ করা হচ্ছে।

নিয়ম অনুযায়ী, একটি মোটরসাইকেলে একবারে সর্বোচ্চ ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে। এছাড়া অন্তত ১২৫ কিলোমিটার চালানোর আগে একই মোটরসাইকেলে পুনরায় তেল নেওয়া যাবে না। কেউ নির্ধারিত দূরত্ব অতিক্রম না করে অন্য পাম্পে তেল নিতে গেলে সেটিও অ্যাপের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে।

তবে বাস্তব চিত্রে দেখা গেছে, অ্যাপের মাধ্যমে তথ্য এন্ট্রি করতে সময় বেশি লাগায় বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। এতে অনেক চালক ভোগান্তিতে পড়ছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন।

শহরের মুক্তির মোড়ে সাকিব ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার পর চালক মেজবা হাসান বলেন, “আগে অনেকেই ট্যাংকে তেল থাকা সত্ত্বেও বারবার লাইনে দাঁড়িয়ে তেল নিতো। অ্যাপ চালু হওয়ায় এ প্রবণতা কমবে। শুরুতে কিছুটা সমস্যা হলেও ভবিষ্যতে সুফল পাওয়া যাবে।”

অন্যদিকে পোরশা উপজেলার চাচাইবাড়ী গ্রামের মোটরসাইকেল চালক মনিরুল ইসলাম বলেন, “অ্যাপে তথ্য দিতে সময় লাগছে, তপ্ত রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কিউআর কোড বা স্টিকার ব্যবহার করলে প্রক্রিয়াটি আরও সহজ হতো।”

সাকিব ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আল আমিন জানান, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী অ্যাপের মাধ্যমে তেল বিক্রি করা হচ্ছে। এতে একাধিকবার তেল নেওয়া বন্ধ হওয়ায় সরবরাহে শৃঙ্খলা ফিরে আসছে এবং পাম্পের ওপর চাপও কমছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “জ্বালানি তেল নিয়ে চলমান অস্থিরতা দূর করতে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হয়েছে। প্রথম ধাপে সদর উপজেলার সব ফিলিং স্টেশনে এটি চালু হয়েছে। সফল হলে পর্যায়ক্রমে পুরো জেলায় বাস্তবায়ন করা হবে।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com