দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ (মঙ্গলবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান এর উপস্থিতিতে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শন করে ফুলবাড়ী ফায়ার সার্ভিস এর সদস্যবৃন্দ। পরে বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ , ৭ নং শিবনগর ইউপি চেয়ারম্যান সামেদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাহারা বানু , উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা বেগম সহ বিভিন্নদপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।