1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

ফুলবাড়ীতে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার

Jahid khan
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ৫০২ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার কুঠি চন্দ্রখানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—কুঠি চন্দ্রখানা এলাকার মো. আশরাফ আলী (৫০) ও মো. শহিদুল ইসলাম (৪০)।
ফুলবাড়ী থানা সূত্রে জানা যায়, অভিযানে নেতৃত্ব দেন এসআই আব্দুর রহিম। অভিযানের সময় নিজ বাড়িতে মাদক বিক্রি করছিলেন তারা। এ সময় দেহ তল্লাশি করে মোট ৫০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার পর তাদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবির ওসি মো. বজলার রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তদন্ত করে দেখা হচ্ছে, তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না।
তিনি আরও বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার প্রতিটি থানায় নজরদারি জোরদার করা হয়েছে। কুড়িগ্রামকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com