1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পতাকায় কলেমা লেখা নিয়ে মিছিল কলেমার শিক্ষা নয়, এটা কলেমাকে অপমান করা । -আল্লামা ইমাম হায়াত জুলাইয়ে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে নিশ্চিত হলো বিশ্বকাপের শেষ ষোলো, জার্মানিসহ একাধিক জায়ান্টের বিদায় ‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব পাকিস্তানে বিদেশি ২ নারী ধর্ষণ, গ্রেপ্তার উপপ্রধানমন্ত্রীর আত্মীয়সহ ৪ কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠাচ্ছে দালাল চক্র, দূতাবাসের সতর্কতা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা

ফুলবাড়ীতে নেসকো গ্রাহকদের নিয়েপিএলসির নেসকোর  গণশুনানী

মোঃ আশরাফুল আলম 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ীতে নর্দান ইলেক্টিক পাওয়ার সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) পিএলসির উদ্যোগে গ্রাহক সেবার মান উন্নয়নে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায়  বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিদ্যুৎ গ্রাহক, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের নিয়ে নেসকোর উপজেলা আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে গণশুনানীতে গ্রাহকদের কাছে সেবার মান ও বিদ্যুৎ সরবরাহের বিষয়ে বিভিন্ন পরামর্শ ও অভিযোগ শোনেন কোম্পানীটির দিনাজপুর সার্কেলের পরিচালন ও সংরক্ষণ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফরিদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল, দিনাজপুর বিবিবি-২ নেসকোর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী স্পন্দন বসাক, নেসকোর উপজেলা আবাসিক প্রকৌশলী মো. রুবেল ইসলাম হাওলাদার, পৌর কাউন্সিল সাহানুর রহমান,উন্মুক্ত আলোচনায় ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ ভুতুরে বিলের বিষয়ে প্রশ্ন করলে কোম্পানীটির দিনাজপুর সার্কেলের পরিচালন ও সংরক্ষণ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফরিদুল হাসান বলেন, এটি একটি চক্রান্ত। আমাদের থেকে কোনো সুবিধা না পেয়ে কে বা কাহারা এ ধরণের মিথ্যা প্রচার চালিয়ে গ্রাহককে বিভ্রান্ত করছে। আমরা ওই কুচক্রীমহের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করছি। ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। তবে বিদ্যুৎ বিল একটিও যাচাই না করে করা হয়না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। এ সময় সাধারণগ্রাহকসহ, বিভিন্ন দফতেরর কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিসহ একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com