1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

ফেনীতে জনতার হাতে আটক মাদক কারবারি, উদ্ধার ১,৯৯০ পিস ইয়াবা ও মোটরসাইকেল

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে
কালিদহে গভীর রাতে স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের মাদক চালান উদ্ধার, আসামীকে আদালতে সোপর্দ
ফেনী শহরে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য এসেছে। স্থানীয় জনতার সচেতনতায় ১,৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
অদ্য ১৯ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০০.০৫ মিনিটের সময় ফেনী মডেল থানাধীন কালিদহ ইউনিয়নের লালপোল স্টার লাইন পাম্পের সামনে স্থানীয় জনতা সন্দেহভাজন এক যুবককে আটক করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।
সংবাদ পেয়ে ফেনী মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। আটককৃত ব্যক্তি হলেন মোঃ মোস্তফা (৩০), পিতা—মৃত আব্দুস সালাম প্রঃ আবু বক্কর, মাতা—তাহেরা বেগম। তার স্থায়ী ঠিকানা জিএম হাট, শ্রীচন্দ্রপুর, আব্দুর রশিদ পাটোয়ারী বাড়ি, ওয়ার্ড নং–৯, থানা—ফুলগাজী, জেলা—ফেনী। বর্তমানে তিনি ফেনী পৌরসভার বারেহীপুর এলাকার রেললাইনের পাশে সিরাজ কলোনীতে বসবাস করছিলেন।
পুলিশের উপস্থিতিতে আসামীর দেহ তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে নিজ হাতে বের করে দেওয়া ১০টি নীল রঙের পলিপ্যাকেট উদ্ধার করা হয়। এর মধ্যে ৯টি প্যাকেটে প্রতিটিতে ২০০ পিস করে মোট ১,৮০০ পিস এবং অপর একটি প্যাকেটে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা দাঁড়ায় ১,৯৯০ পিস, যার প্রতিটির ওজন আনুমানিক ০.১ গ্রাম, মোট ওজন প্রায় ১৯৯ গ্রাম।
এছাড়াও মাদক পরিবহন ও ব্যবসার কাজে ব্যবহৃত একটি পুরাতন লাল রঙের ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ফেনী-ল-১১-৩৫৮৪, ইঞ্জিন নম্বর MD2A11CZ9CCE80492 এবং চেসিস নম্বর DHZCCE87949।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
স্থানীয়দের মতে, জনসচেতনতা ও পুলিশের দ্রুত পদক্ষেপের ফলে এলাকায় বড় ধরনের মাদক পাচার রোধ করা সম্ভব হয়েছে। তারা মাদক নির্মূলে এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com