এক ঐতিহাসিক অর্জন হোপ ইন্টারন্যাশনাল স্কুলে নতুন যুগের সূচনা!
আমরা অত্যন্ত গর্ব ও আনন্দের সঙ্গে জানাতে চাই যে, Hope International School আন্তর্জাতিক মানের International Primary Curriculum (iPLSC) Examinations 2025 এ অসাধারণ সাফল্য অর্জন করেছে, যা পরিচালনা করেছে Pearson Edexcel।
এটি ছিল আমাদের শিক্ষার্থীদের প্রথম অংশগ্রহণ আন্তর্জাতিক এই মূল্যায়নে আর সেই প্রথমবারেই তারা গড়েছে এক ঐতিহাসিক মাইলফলক। অনেক নামকরা ঢাকার স্কুলকে ছাড়িয়ে আমাদের শিক্ষার্থীরা অনন্য কৃতিত্বের নজির স্থাপন করেছে।
Pearson Edexcel Bangladesh-এর আঞ্চলিক ব্যবস্থাপক জনাব আব্দুল্লাহ আল মামুন একটি আনুষ্ঠানিক বার্তায় আমাদের শিক্ষার্থীদের ব্যতিক্রমী ফলাফলের প্রশংসা করেন। তিনি বলেন, যেখানে বহু সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এই পরীক্ষায় সংগ্রাম করেছে, সেখানে Hope International School এর শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা ও মান দিয়ে আলাদাভাবে চিনিয়েছেন।
এই অর্জন শুধু Hope International School-এর গৌরব নয়, বরং এটি ফেনী জেলার জন্য আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে একটি উল্লেখযোগ্য স্বীকৃতি।
আমরা আমাদের সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানাই এবং অঙ্গীকার করছি — মানসম্মত শিক্ষা, উদ্ভাবনীতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে আমরা এগিয়ে যাব আরও শক্তভাবে।
আমাদের শিক্ষার্থীরা মে ২০২৫ সেশনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল প্রাইমারি কারিকুলাম (iPLSC) পরীক্ষায় অংশগ্রহণ করে অসাধারণ সাফল্য অর্জন করেছে।
এই পরীক্ষা একটি আন্তর্জাতিক মানের মূল্যায়ন পদ্ধতি, যা শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষাগত মান, দক্ষতা ও দুর্বলতা চিহ্নিত করতে সহায়তা করে এবং ভবিষ্যতের শিক্ষাজীবনের জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলে।
আমাদের শিক্ষার্থীদের এই গৌরবজনক সাফল্যের মাধ্যমে Hope International School আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে এবং এটি প্রমাণ করে যে আমরা মানসম্মত শিক্ষা ও বৈশ্বিক অগ্রগতিরপ্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
আমরা অত্যন্ত গর্ব ও আনন্দের সঙ্গে জানাচ্ছি যে হোপ ইন্টারন্যাশনাল স্কুল থেকে মোট ১৯ জন শিক্ষার্থী ২০২৫ সালের ইন্টারন্যাশনাল প্রাইমারি কারিকুলাম (iPLSC) পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং সবাই বিভিন্ন মানদণ্ডে পুরস্কৃত হয়েছে—যা তাদের প্রতিভা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের বাস্তব প্রতিফলন।
তাদের মধ্যে ৫ জন শিক্ষার্থী বিশ্বসেরা নম্বর অর্জন করেছে, যা শুধু আমাদের প্রতিষ্ঠানের নয় বরং পুরো ফেনী জেলা ও বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়।
এই ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ ও Pearson, Edexcel London, UKযৌথভাবে ২০২৫ সালের নভেম্বর মাসে একটি জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করবে, যেখানে আমাদের বিজয়ী শিক্ষার্থীদের সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করা হবে।
Pearson Edexcel কর্তৃপক্ষ ইতোমধ্যেই হোপ ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত প্রিন্সিপালকে অভিনন্দন জানিয়েছেন এই অসাধারণ অর্জনের জন্য বিশেষ করে তখন যখন ঢাকার অনেক সুপ্রতিষ্ঠিত স্কুল এমন প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন করতেও হিমশিম খাচ্ছে।
এই অর্জন হোপ ইন্টারন্যাশনাল স্কুলকে আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে নতুন পথ খুলে দিয়েছে। আল্লাহর রহমতে, আমরা বিশ্বাস করি এটি কেবল শুরু, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বড় অর্জন আমাদের দ্বারা সম্ভব হবে।