1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :

ফ্যাসিস্ট সরকারের সব উন্নয়নই শুভংকরের ফাঁকি: প্রতিমন্ত্রী শরীফুল আলম

Desk report
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বললেন, বিদ্যমান বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা এক দিনে তৈরি হয়নি, এটি দীর্ঘদিনের সমস্যা। বিগত ১৭ বছরে বিভিন্ন জায়গায় শতভাগ বিদ্যুতের নামে সাইনবোর্ড ঝুলিয়ে জনগণকে শুভংকরের ফাঁকি দেওয়া হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের সব উন্নয়নই ছিল এমন শুভংকরের ফাঁকি। তারা বিদ্যুতের কোনো স্থায়ী সমাধান না করে কুইক রেন্টালের নামে নিজস্ব কিছু বিশেষ ব্যক্তির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।

নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল সোমবার সকালে জেলার আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের কাছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস পৌঁছে দেওয়ার স্থায়ী সমাধানের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কিছুটা সময় প্রয়োজন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলার সঙ্গে মাদকের বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। পুলিশের একার পক্ষে মাদক নির্মূলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়; এজন্য সামাজিকভাবে প্রতিরোধ ও আন্দোলন গড়ে তুলতে হবে। অপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে হবে এবং অপরাধী যে পরিচয়েরই হোক না কেন, তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com