বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি ও চান্দারপাড়া গ্রাম থেকে অবৈধ মাদকদ্রব্য সেবনের অপরাধী ৩ মাদক সেবি গ্রেফতার ও ২ মাস করে বিনাশ্রম করাদন্ড প্রদান ৫০০শ’ টাকা জরিমানা।
গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ মামুন সরকার (৩৯), পিতাঃ মৃত মোজাম সরকার, চন্দারপাড়া। মোঃ দুলাল আকন্দ (৪৫),
পিতাঃ মৃত হোসেন আলী আকন্দ, বেলকুচি।
মোঃ হাসান আলী (৩০),।পিতাঃ মৃত আব্দুল হামিদ, বেলকুচি-ধুনট, বগুড়া।
আজ বৃহস্পতিবার ডিএনসি, বগুড়া এর ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুজ্জামানের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি ও চান্দারপাড়া গ্রাম থেকে ৩ জন আসামীকে অবৈধ মাদকদ্রব্য সেবনের অপরাধে গ্রেফতার করে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীদেরকে ২ মাস করে বিনাশ্রম করাদন্ড ও ৫০০ শ’ টাকা অর্থদন্ড প্রদান করেন।
(বিঃ দ্রঃ আলামত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ধংস করেন)