1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান

বগুড়ায় সয়াবিন তেল অধিক মূল্য বিক্রির অপরাধে মন্ডল ট্রেডার্সসহ ছয় বিক্রিতার জরিমান

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে
আজ শনিবার বগুড়া শহরের রাজাবাজারে খোলা (লুজ) ও বোতলজাত সয়াবিন তেলের উপর ভোক্তা অধিদপ্তর, র‌্যাব-১২ ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়।।ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সয়াবিন তেলের মজুদ পরিস্থিতি, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় বিক্রয়ের ভাউচার, সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি হচ্ছে কিনা এই সকল বিষয়ে তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা হালনাগাদ না থাকার কারণে ৪টি প্রতিষ্ঠানের ১০ হাজার টাকা, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স এ কে ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বোতলজাত সয়াবিন তেল বিক্রয় করার অপরাধে মেসার্স মন্ডল ট্রেডার্সের ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অর্থাৎ, ছয়টি প্রতিষ্ঠানের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সকল ব্যবসায়ীকে সয়াবিন তেলের অতিরিক্ত মজুদ করে বাজারকে অস্থিতিশীল না করার অনুরোধ করা হয়। সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি ও ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশ প্রদান করা হয়।
র‌্যাব-১২ ও জেলা পুলিশের একটি টিম অভিযানের সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com