1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র মোবাইলসহ ২ কিশোর গ্রেফতার

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে
বগুড়া সদর উপজেলা শাখারিয়া এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান নিরাপত্তা ও নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করে ২ জনকে গ্রেফতার করেছে। গত (২৩ জুন) বগুড়া সদর সেনা ক্যাম্পে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে একটি টহল দল চালিতাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫টি দেশীয় অস্ত্র ও একটি ককটেল বোমা উদ্ধার করে। এরই ধারাবাহিকতায় বুধবার (২৫ জুন) রাত ১ টা থেকে  ভোর ৫টা পর্যন্ত লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল কৌশলগতভাবে পুণরায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
এ অভিযানে ২৬টি দেশীয় তৈরি অস্ত্র ও ১৬টি ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধারসহ কিশোর গ্যাংয়ের দুইজন সক্রিয় সদস্য আসিফ ও শাওনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় এবং উদ্ধারকৃত অস্ত্র ও মোবাইল ফোন যথাযথ প্রক্রিয়ায় সদর থানায় হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর এ ধরনের সুশৃঙ্খল ও সুনির্দিষ্ট অভিযানের ফলে এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হচ্ছে ও সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় জনগণের মাঝে সেনাবাহিনীর কার্যক্রমের প্রতি গভীর সন্তোষ ও ইতিবাচক প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com