1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের দাফন সম্পন্ন ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার সোনাতলায় গাছে গাছে শোভা পাচ্ছে সোনালী রঙের আমের মুকুল জনগণের ভালবাসা,সমর্থন পেলে আমিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান মুসলিম উদ্দিন লালমোহনে ইটভাটায় জ্বালানি কাঠ পোড়ানোর অভিযোগে ২০ হাজার টাকা অর্থদন্ড লালমোহনে সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা লালমোহনে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক যশোর-নড়াইল মহাসড়কে বাসচাপায় সবজি বিক্রেতা নিহত, সড়ক অবরোধ ও স্পিডব্রেকারের আশ্বাস ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নে চলমান উন্নয়ন কাজের পরিদর্শন করলেন ইউএনও-পিআইও পাম্প কর্মচারীদের হামলায় নিহত ছাত্র নেতা

বগুড়ার আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

ওমর ফারুক খান
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দু’টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আসন দু’টি হলো ঢাকা-১৭ ও বগুড়া-৬। আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত কোন সংসদ সদস্য শপথ গ্রহণের আগে একটি আসন রেখে অন্যগুলো ছেড়ে দিতে হবে। সে ক্ষেত্রে বগুড়া-৬ (সদর) আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপি’র দায়িত্বশীল এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়াও নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আইন অনুযায়ী, কোনো ব্যক্তি দুটি আসনে নির্বাচিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে একটি আসন রেখে বাকি আসন/আসনগুলো লিখিতভাবে ছেড়ে দিতে হবে। আরপিও অনুযায়ী, ধারা ১৯(১)(খ) কোনো ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং নির্বাচিত হতে পারবেন। ধারা ১৯(২) যদি কোনো ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হন, তবে তাকে গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে, তিনি কোন একটি আসন রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন বাংলাদেশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং অবশিষ্ট আসন/আসনগুলো শূন্য ঘোষণা করা হবে।
ঢাকা-১৭ আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এসএম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানী জয়ী হয়েছেন তারেক রহমান। অন্যদিকে বগুড়া-৬ (সদর) আসনেও বেসরকারিভাবে নির্বাচিত হন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। ১৫০টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রধান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
এদিকে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান বগুড়-৬ (সদর) আসন ছেড়ে দিলে কে হবেন দলের প্রার্থী, তা নিয়ে বগুড়ার ভোটারদের মাঝে চলছে নানা আলোচনা। তবে বগুড়ার সাধারণ মানুষ জিয়া পরিবারের কাউকে এই আসনের প্রার্থী হিসেবে দেখতে চান বলে একাধিক আলোচনায় তা উঠে এসেছে। তারা বলছেন, জিয়া পরিবারের হাতেই থাকুক বগুড়া সদর আসনের প্রতিনিধিত্ব।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com