1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

বগুড়ার গাবতলিতে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় ব্যবসায়ীর মৃত্যু

মোঃ ওমর ফারুক খান বাইতুল
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে
বগুড়ার গাবতলি  উপজেলার সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশন এলাকার লাঠিগঞ্জ বাজারে  কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে সোমবার ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত উমা চন্দ্র (৫২) চক্রাধিকা পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ ঝড় শুরু হলে বাজারের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিশাল বটগাছ উপড়ে গিয়ে তার দোকানের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে মরদেহ উদ্ধারের কাজ শুরু করেন।
 গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানিয়েছেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com