1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

বগুড়ার গাবতলীতে এক রাজমিস্ত্রিকে অপহরণ,পুলিশের জালে অপহরণকারী গ্রেপ্তার

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

বগুড়া জেলার সভাপতি উপজেলায় একজন রাজমিস্ত্রী অপহরণ হয়েছিলো অপহৃত ব্যক্তির নাম মো. জাকারিয়া (৩০)। তিনি গাবতলী উপজেলার কর্ণিপাড়া গ্রামের বাসিন্দা।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রথিরাম পাঠানপাড়ার মো. বিনজু মিয়া ওরফে রকি (২৫), বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচার মো. রাসেল শেখ (২৬) ও রাজু আহমেদ (২৩)।এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক।পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ২৯ মে সকালে জাকারিয়াকে কাজের কথা বলে মোবাইলে ডেকে নেয় অপহরণকারীরা। পরে তাঁর স্ত্রী নিলুফার মোবাইলে ফোন করে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। তিনি সেই টাকা বিকাশে পাঠান। কিন্তু জাকারিয়াকে ছাড়া হয়নি। বরং আরও এক লাখ টাকা দাবি করা হয়।এ ঘটনায় নিলুফা গাবতলী মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে অভিযোগ করেন। অভিযোগের পর গাবতলী থানা পুলিশ।তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩০ মে গভীর রাতে শেরপুর উপজেলার টুনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে জাকারিয়াকে উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।গাবতলী থানার ওসি সেরাজুল হক বলেন, ‘গ্রেপ্তার তিনজন অপহরণের কথা স্বীকার করেছেন। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com