1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

বগুড়ার সোনাতলা পৌর এলাকার শাহবাজপুরে দুই পক্ষের মারামারি

নুরে আলম সিদ্দিকী সবুজ
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৪৯ বার পড়া হয়েছে
বগুড়ার সোনাতলা পৌর এলাকার শাহবাজপুরে বিরোধপূর্ণ জমিতে হালচাষের সময় উভয় পক্ষে মারপিটের ঘটনায় উভয়পক্ষের ১০ জন  আহত হয়েছেন। আহতরা সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সোনাতলা পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি (সোমবার) সকালে শাহবাজপুর এলাকায় বিরোধপূর্ণ জমিতে মোস্তাফিজার রহমান পক্ষের লোকজন হালচাষ করতে যায়। এ সময় তাদের উপর হামলা করে শাহবাজপুর গ্রামের প্রতিপক্ষের লোকজন। হামলার ঘটনায় আহতরা হলেন- নিয়ামতের বাইগুনি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মোস্তাফিজার রহমান প্রধান, নজরুল ইসলাম, নাদু বেপারীর ছেলে জহুরুল ইসলাম, মোস্তাফিজার রহমানের স্ত্রী গোলাপী বেগম, মমিনের স্ত্রী রোমানা বেগম, নজরুল ইসলামের স্ত্রী নেহার বানু, ও মোস্তাফিজার রহমানের ছেলে সুমন। একই ঘটনায় সোনাতলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হওয়া অপর পক্ষের আহত ব্যক্তিরা হলেন শাহবাজপুর গ্রামের মৃত তবিবর রহমানের ছেলে আনারুল ও শাহীন এবং মৃত তবিবর রহমানের নাতি আশিক। এদের মধ্যে মোস্তাফিজার রহমানের স্ত্রী গোলাপি বেগম ও মৃত তবিবর রহমানের ছেলে শাহিন আলমের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার বিষয়ে আহত মোস্তাফিজুর রহমান প্রধান জানান, ১৯৪১ সালে আমার দাদার কবলাকৃত ২৯ শতক জমি আমরা ৮১ বছর ধরে চাষাবাদ করি। কবলাকৃত ২৯ শতক বাদে ১৯৪৩ সালে গেন্ডুলা বেপারীর ৩ একর ৩শতক জমি নিলাম হয়। প্রতিপক্ষরা ৭ ধারা মামলা করলে তাতে আমরা রায় পাই। আজকে জমিতে পানি দিয়ে হালচাষ করতে গেলে অপর পক্ষের লোকজন লাঠিসোঠা নিয়ে আমাদের উপর হামলা করলে আমরা আহত হই। পরে খবর পেয়ে আমাদের বাড়ির মহিলারা এগিয়ে আসলে তাদেরও মারপিট করে আহত করে।
অন্যপক্ষের আহত আনারুল ইসলাম জানান, আমার দাদার বাবা গেন্দা বেপারীর জমি নিলাম হলে আমার বাবা মন্তেজার রহমান তৎকালীন জমিদারের নিকট থেকে ক্রয় করেন। কিন্তু উক্ত জমি এখনো মোস্তাফিজার রহমানদের দখলে আছে। ঐ জমির ব্যাপারে আদালতে মামলা চলমান আছে। আজ তারা চাষাবাদ করার লক্ষ্যে হালচাষ করতে গেলে আমরা বাঁধা দেই।এ ব্যাপারে সোনাতলা থানার অফিসার বাবু কুমার সাহা জানান, ‘ঘটনার বিষয়ে অবগত , অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ‘
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com