1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থীর দাঁড়িপাল্লা নিয়ে হাজারো নারীর রাজপথে মিছিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে
বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থীর দাঁড়িপাল্লা নিয়ে হাজার হাজার নারী রাজপথে মিছিল করেছে। আজ বুধবার সকাল ১১টায় উপজেলার সাজাপুর ফুলতলা কামিল মাদ্রাসা মাঠে শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে মহিলা সমাবেশে শেষে মিছিলটি বের হয়। সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জামায়াতে ইসলামী ও ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানী। সমাবেশে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডাঃ মাহমুদা মিতু। সমাবেশে গোলাম রব্বানী বলেন,  কেউ যদি নারীদের উপর কোন হামলা হেনস্থা করলে এখন থেকে কঠিন ভাবে জবাব দেওয়া হবে। ইসলাম নারীদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীরা সর্বোচ্চ নিরাপত্তা এবং স্বাধীনতা পাবে। কারণ জামায়াত ক্ষমতায় গেলে নারী বান্ধব সরকার গঠন করবে।
তিনি আরো বলেন, জোর দাবী করে প্রশাসনকে বলেন, যারা নারীদের হেনস্থা করতেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আজ হোক কাল হোক এদেশে ইসলাম প্রতিষ্ঠা করবোই। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদেরকে ঘরের মধ্যে জোর করে আটকে রাখবে না। আল্লাহর আইন চালু হয়ে গেলে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কল্যাণ হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ফ্যামিলি কার্ডের নামে ভূয়া কার্ডের কথা বলে ভোট চাচ্ছে একটি দল। এগুলোর কোনো প্রয়োজন নেই। আমরা একমাত্র আল্লাহকে ভয় করি। কারো হুমকি ধামকিতে ভয় করি না। যারা নারীদের কে হেনস্থা করতেছেন তাদেরকে বলবো আপনাদের ঘরেও মা বোন আছে। এগুলো কাজ থেকে বিরত থাকুন। জামায়াতের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে একটি দল যে জামায়াতে ইসলামী বেহেস্তের টিকিট বিক্রি করতেছে। আমি তাদেরকে বলবো আমরা বেহেস্তের টিকিট বিক্রি করি না। এগুলো মিথ্যা প্রোপাগান্ডা থেকে সবাই সতর্ক থাকতে হবে। এবার পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট। শাজাহানপুর ও গাবতলী উপজেলা যে সমস্যা রয়েছে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এগুলো সমস্যা সমাধান করবো। ইনশাআল্লাহ।
সমাবেশে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডাঃ মাহমুদা মিতু বলেন, যারা দলীয় নেতাকর্মীদের কন্ট্রোল করতে পারে না তারা দেশ সামলাবে কিভাবে। আমরা ফ্যামিলি কার্ড চায় না। আমরা শান্তিতে বসবাস করতে পারি। আমাদের সাথে আল্লাহ আছে। আমরা আর সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না। হুমকি ধামকি দিয়ে আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। যেখানে হুমকি ধামকি দিবে সেখানে প্রতিরোধ করতে হবে। ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। ভয় দেখিয়ে নারীদের থামিয়ে দিতে চাচ্ছে। আমরা নারীরা কাউকে দেখে ভয় পায়না। এখন থেকে নারীদের কে হেনস্থা করলে কঠিন প্রতিরোধ গড়ে তোলা হবে। আপনারা আপনাদের আশপাশের লোকদের সঙ্গে নিয়ে সকাল সকাল ভোটকেন্দ্র যাবেন এবং ভোট দিবেন।
সমাবেশে সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সভানেত্রী মঞ্জুয়ারা বেগম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সদস্য সাজেদা সামাদ। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান, শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, শাজাহানপুর উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যাপক মাওলানা কাওছার আলী।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com