1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়ার ৭টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থীদের পরিচিত

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে
সংস্কার এবং নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েনের মধ্যেই এবার আনুষ্ঠানিকভাবে বগুড়ার ৭টি আসনের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করলো জামায়াত। শনিবার স্থানীয় টিটু মিলনায়তনে ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মিদের প্রীতি সমাবেশে আনুষ্ঠানিকভাবে ৭টি আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন সাবেক জেলা আমির ও বর্তমানে জামায়াতের কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান, বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাবেক  ছাত্রনেতা নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, বগুড়া-৫ (ধুনট-শেরপুর) শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ দবিবুর রহমান, বগুড়া-৬ (সদর) সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এবং বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সহসভাপতি গোলাম রব্বানী।অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রিয় সভাপতি রফিকুল ইসলাম খান ও শিবিরের সাবেক কেন্দ্রিয় সভাপতি ঠাকুরগাঁও-১ আসনের এমপি প্রার্থী দেলাওয়ার হোসেনকেও পরিচয় করিয়ে দেওয়া হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com