1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

বগুড়ায় অবিস্ফোরিত তিনটি গ্রেনেড উদ্ধার

ফাহিম মাহাদী
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

বগুড়ায় অবিস্ফোরিত তিনটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের স্টাফ কোয়ার্টার সংলগ্ন জিলাদারপাড়া এলাকায় একটি বাড়ির আঙিনা থেকে এ গ্রেনেড উদ্ধার করা হয়। উদ্ধার করা গ্রেনেডগুলো পানিতে ভিজিয়ে নিরাপদ দুরত্বে রাখা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ।বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান স্বাধীন বলেন, ‘কয়েকদিন ধরে আমার বাড়ির সংস্কারের কাজ চলছে৷ বাড়ির পাশেই কিছু মাটি নেওয়ার জন্য মাটি খুঁড়তে একসাথে তিনটা গ্রেনেড পাওয়া যায়৷ পরে তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে তারা এসে উদ্ধার করে।’
তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় এখানে আর্মিদের ক্যাম্প ছিল। মনে হচ্ছে এ গ্রেনেডগুলো সেই সময়কার।’বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ, পিপিএম বলেন, ‘ তিনটি গ্রেনেড সাদৃশ্য অবিস্ফোরিত বস্তু পাওয়া গেছে। দেখে মনে হচ্ছে এগুলো অনেক পুরাতন। ঢাকায় বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা আসলে এগুলো নিষ্ক্রিয় করা হবে।’
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com