1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

বগুড়ায় ডাকাতি মামলার আসামিকে গ্রেপ্তার

ফাহিম মাহাদী
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

বগুড়ায় র‍্যাবের অভিযানে ডাকাতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সদরের বাঘোপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পলাতক ওই আসামির নাম রবিউল ইসলাম (২৭)। তিনি শিবগঞ্জ উপজেলার বানাইলের জহুরুল ইসলামের ছেলে।শুক্রবার বগুড়া র‍্যাব কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সদরের বাঘোপাড়া এলাকায় ডাকাতি মামলার পলাতক এক আসামি অবস্থান করছে। তখন সেখানে র‍্যাবের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে রবিউলকে আটক করে।র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, আসামির নামে এর আগেও বগুড়া ও নওগাঁ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, অস্ত্র আইনসহ ৪ টি মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com