1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের দুই সদস্য বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক

এনামুল হক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে
বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মোবাইল ফোনসহ কিশোর গ্যাংয়ের দুই সক্রিয় সদস্য আটক।
বগুড়ার শাখারিয়া এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান নিরাপত্তা ও নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছে।
গত ২৩ জুন বগুড়া সদর সেনা ক্যাম্পে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে একটি টহল দল চালিতাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫টি দেশীয় অস্ত্র ও একটি ককটেল বোমা উদ্ধার করে। এরই ধারাবাহিকতায় আজ ২৫ জুন রাত ০১টা হতে ভোর ০৫টা পর্যন্ত লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল কৌশলগতভাবে পুনরায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ২৬টি দেশীয় তৈরি অস্ত্র ও ১৬টি ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধারসহ কিশোর গ্যাংয়ের দুইজন সক্রিয় সদস্য—আসিফ ও শাওনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় এবং উদ্ধারকৃত অস্ত্র ও মোবাইল ফোন যথাযথ প্রক্রিয়ায় পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর এ ধরনের সুশৃঙ্খল ও সুনির্দিষ্ট অভিযানের ফলে এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় জনগণের মাঝে সেনাবাহিনীর কার্যক্রমের প্রতি গভীর সন্তোষ ও ইতিবাচক প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com