1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়ায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

মো রাকিব বাবু
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৭ বার পড়া হয়েছে
গুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে দ্বাদশ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লার ওপর হামলা হয়েছে।
আজ সোমবার বিকেল ৫টার দিকে কাহালু উপজেলার তিনদীঘি এলাকায় গণসংযোগের সময় এ হামলার ঘটনা ঘটে। এ সময় তাঁর মাইক্রোবাস ভাঙচুর করা হয়।
জিয়াউল হক জানান, কাহালু উপজেলার তিনদীঘি এলাকায় গণসংযোগে গেলে বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। তারা মাইক্রোবাসে হামলা চালিয়ে ভাঙচুর করে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখা যায় ডা. জিয়াউল হক মোল্লার নাক দিয়ে রক্ত ঝরছে। কর্মীরা তাকে ভাঙচুর করা গাড়িতে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, জিয়াউল হক মোল্লা বগুড়া-৪ আসনে বিএনপি থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
২০০৭ সালে তিনি সংস্কারপন্থি নেতা হিসেবে চিহ্নিত হওয়ার পর দলের সকল পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। দীর্ঘদিন  রাজনীতিতে নিষ্ক্রিয়থাকার  পর আসন্ন  দ্বাদশ  সংসদ  নির্বাচনে  তিনি  স্বতন্ত্র  হিসেবে  প্রার্থী হয়েছেন।
ডা. জিয়াউল হক মোল্লার অভিযোগ অস্বীকার করে কাহালু উপজেলা বিএনপির সভাপতি ফরিদুর রহমান বলেন, হামলা হয়েছে এমন কথা শুনেছি। তবে কারা হামলা করেছে সে বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, প্রার্থীর ওপর হামলার ঘটনা শুনেছি। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com