1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

বদলগাছী থানাধীন বেগুন জোয়ার এলাকা থেকে বিপুল পরিমান গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

মো,আব্দুল্লাহ আল মামুন
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে
র‌্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামীসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কর্তৃক ০৯ জুলাই ২০২৫ তারিখ ১১২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন বেগুন জোয়ার এলাকায় অভিযান চালিয়ে ১৪.৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মাদক ব্যবসায়ী সোহরাব’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী সোহরাব চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করতঃ নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল গ্রেফতারকৃত আসামী সোহরাব এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। ০৯-০৭-২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন বেগুন জোয়ার এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের সময় র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সোহরাব’কে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আসামীর দখলে থাকা অবৈধ মাদকদ্রব্য গাঁজা ১৪.৪ কেজি ও মোবাইল ফোন ০২টি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উল্লেখিত মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করে এবং তার পুরো নাম- মোঃ সোহরাব হোসেন (৪৫), পিতা-মৃত জনাব আলী মন্ডল, সাং-বেগুন জোয়ার, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ মর্মে জানান। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com