1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন

বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি পূর্বধলা

জাহাঙ্গীর সরকার
  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৪৬১ বার পড়া হয়েছে

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও মুষলধারে বৃষ্টিতে পানিবন্দী। বিশেষভাবে যেসব ইউনিয়নগুলো বেশি বন্যা প্লাবিত হয়েছে জারিয়া,ঘাগড়া,ধলামুলগাঁও ও হোগলা।

এদিকে কংস নদের পানি উপজেলার জারিয়া পয়েন্টে বিপদ সীমার ১৫ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।গত ২৪ ঘন্টায় নেত্রকোণার জারিয়া-ঝানজাইল পয়েন্টে ৩১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ইতোমধ্যে রবিবার পৌনে ৬টার দিকে উপজেলার নাটেরকোনা আনসার ক্যাম্পের পশ্চিম পাশের এলাকায় দামপাড়া পানি ব্যবস্থাপনা প্রকল্পের বেড়িবাধটি ভেঙ্গে গেছে। বন্যায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

দুর্গতদের সহায়তায় জন্য পর্যাপ্ত ত্রাণের প্রয়োজন রয়েছে । ৭ অক্টোবর সোমবার উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান বলেন বন্যায় প্লাবিত উপজেলার ইউনিয়নগুলোতে প্রায় সাড়ে ৩ হাজার পরিবার প্লাবিত।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। এদিকে হোগলা ইউনিয়নের চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম খোকন বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। এর মধ্যে ৩শ অসহায় দরিদ্র পরিবারে খাবার ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত খাবার মজুত রয়েছে।এখন পর্যন্ত ৬ টি আশ্রায় কেন্দ্র স্থাপন করা হয়েছে।

তার মধ্যে ২টি আশ্রয় কেন্দ্রে ১৯ জন আশ্রয় নিয়েছে।সর্বশেষ তথ্য মতে পানি কমতে শুরু করেছে এখন. ০৮ সে.মি পানি প্রবাহিত হচ্ছে।অপর দিকে কৃষি অফিসের উপ সহকারি কৃষি কর্মকর্তা উদ্ভদ সংরক্ষণ মো: রফিকুল ইসলাম খান এর তথ্য মতে এখন পর্যন্ত ১৭ শ হেক্টর ফসলি জমি ও ৪০ হেক্টর সবজি জমি আক্রান্ত হয়েছে।এতে প্রায় ৩ হাজার ৭ শ ৫২ মে:টণ ধান ও ৩২৪ মে:টণ সবজি নষ্ট হওয়ার আশংকা রয়েছে। এছাড়া ১০ কোটি ৮৮ লক্ষ টাকার ধান এবং ৮১ লক্ষ টাকার সবজি ক্ষতি হতে পারে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com