1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান

বরগুনা-১ আসনের এমপি’র হাতে কমিউনিটি প্যারামেডিকদের আবেদনপত্র হস্তান্তর

মোঃ শাহজালাল
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে
দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কমিউনিটি প্যারামেডিকদের নানাবিধ সমস্যা ও দীর্ঘদিনের দাবিসমূহ জাতীয় সংসদে উত্থাপনের অনুরোধ জানিয়ে বরগুনা কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি আবেদনপত্র হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১২এপ্রিল) বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ–এর হাতে সংগঠনের সভাপতি মোঃ মাসুম বিল্লাহর নেতৃত্বে এ আবেদনপত্র তুলে দেওয়া হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দ কমিউনিটি প্যারামেডিকদের বর্তমান চ্যালেঞ্জ, কর্মসংস্থান সংকট এবং মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানে তাদের ভূমিকার বিষয়টি তুলে ধরেন।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, ২০১১ সালে চালু হওয়া দুই বছর মেয়াদি কোর্স সম্পন্ন করে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) থেকে নিবন্ধনপ্রাপ্ত প্রায় ২০ হাজার কমিউনিটি প্যারামেডিক দেশে প্রাথমিক স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হয়ে কাজ করে আসছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের জন্য রাষ্ট্রীয় নিয়োগব্যবস্থা, স্থায়ী কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবা কাঠামোর আওতায় অন্তর্ভুক্তির বিষয়ে কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়া হয়নি।
এ সময় সংগঠনটির পক্ষ থেকে কমিউনিটি ক্লিনিকে নিয়োগ, অনুমোদিত ওষুধের তালিকা হালনাগাদ ও সম্প্রসারণ করা, উপকূলীয় অঞ্চলে বিশেষ অগ্রাধিকার এবং সরকারের ঘোষিত স্বাস্থ্যকর্মী নিয়োগে কমিউনিটি প্যারামেডিকদের অন্তর্ভুক্তিসহ পাঁচটি দাবি তুলে ধরা হয়।
সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ আবেদনপত্র গ্রহণ করে বলেন, “কমিউনিটি প্যারামেডিকদের বিষয়টি অত্যন্ত যৌক্তিক। আমি বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরব এবং সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব।”
এসময় সংগঠনের পক্ষ থেকে একটি লিখিত সংসদীয় বক্তব্যও মাননীয় এমপি’র হাতে তুলে দেওয়া হয়। সংগঠন জানায়, সংসদীয় আলোচনার মাধ্যমে কমিউনিটি প্যারামেডিকদের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান হবে বলে তারা আশাবাদী।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com