1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

বরিশালে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

বাদশা
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১২৮৫ বার পড়া হয়েছে

উৎসবমূখর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বরিশালে আজ ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপিত হয়। সকালে বঙ্গবন্ধু উদ্যানে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ এবং জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত সকল অফিস ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ পারভেজ হাসান, উপ মহা পুলিশ পরিদর্শক মোঃ জামিল হাসান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, এবং পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম । এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈর সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের প্রতিযোগিতা অতঃপর পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ সেরনিয়াবাত। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার জিহাদুল কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ পারভেজ হাসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ সোহরাব হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কে.এস.এ মহিউদ্দিন মানিক (বীর প্রতীক) এবং সাবেক সংসদসদস্য ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ তাঁর ১৮ মিনিটের ভাষণে বাঙালী জাতির স্বাধীনতা অর্জনের দিক নির্দেশনা  দিয়েছেন। জাতির জনক আজীবন যে স্বপ্ন লালন করেছেন ৭ই মার্চের ভাষণ তার ই বহি:প্রকাশ। জাতির জনকের নির্দেশনায় বাঙালি জাতি আজ এক গর্বিত জাতি হিসেবে বিশ্বে পরিচিত। জাতির জনকের এ ভাষণ সারা বিশ্বে সমাদৃত এবং গবেষণার বিষয়। এই প্রেরণামূলক ভাষণ বিশ্বের অনেক ভাষায় ইতোমধ্যে অনুবাদিতও হয়েছে। এ ভাষণ শুনে সাত কোটি বাঙালি বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে অর্জণ করেছেন লাল-সবুজের পতাকা ও একটি স্বাধীন দেশ।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় সর্বমোট ১৫ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।এছাড়াও নগরীর বঙ্গবন্ধু উদ্যান, চৌমাথা, বিবিরপুকুর পাড়, লঞ্চঘাট ও নথুল্লাবাদ বাস স্টেশনে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com