1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

নতুন ভবন পাচ্ছে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

বাদশা
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৯২৮ বার পড়া হয়েছে

বরিশাল বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ৫৫ বছর আগে নির্মাণ করা এ হাসপাতালের পুরানো ভবন জরাজীর্ণ হয়ে পড়ায় নতুন ভবন তৈরি করা জরুরী হয়ে পড়েছে অনেক আগেই।

হাসপাতালটির প্রতিষ্ঠাকালীন ডেন্টাল বিভাগের প্রধান ডা. সৈয়দ হাবিবুর রহমান স্যার বলেন, ‘শুরু থেকে আজ পর্যন্ত এর নির্মাণ, রক্ষনাবেক্ষণ এবং মেরামত কোনো কাজেই সন্তুষ্টি পাইনি। এর ফলে অবধারিত যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে নতুন ভবনের একান্তই দরকার হয়ে পড়েছে।’

ষাটের দশকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভবনের নির্মাণ কাজ শুরু হয়। হাসপাতালটি চালু হয় ১৯৬৮ সালে। ৫ তলা এই ভবনে প্রথমে আড়াইশ শয্যা, পরে কোন প্রকার অবকাঠামোগত উন্নয়ন ছাড়াই ৫০০ শয্যায় উন্নীত করা হয়। সর্বশেষ ভবনটি ১ হাজার শয্যায় উন্নীত হয়েছে। নামে এক হাজার শয্যা হলেও প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার রোগী ভর্তি থাকছে এখানে। গত ৫৫ বছরে ভবনটিতে কিছু মেরামত কাজ হলেও পানি, বিদ্যুৎ ও পয়ঃনিস্কাশন ব্যবস্থা রয়ে গেছে আগের মতই।ফলে তা নড়বড়ে হয়ে পড়েছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডা. মোখলেসুর রহমান স্যার বলেন ‘চিকিৎসা নিতে আসা রোগীদের গায়ে পলেস্তরা খসে পড়ছে। চিকিৎসার কোনো রকম পরিবেশ এখানে নেই।’

অবশেষে মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে ২০ তলা ভবন তৈরির একটি প্রস্তাব। এটি বাস্তবে রূপ পেলে একসাথে ৩০ হাজার রোগীকে সেবা দেওয়া যাবে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com