1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা ১৭ বছর দুঃশাসন চালিয়ে গোটা জাতিকে কৃতদাস বানানোর চেষ্টা করেছিল: রিজভী হঠাৎ সরকারি দপ্তরে এমপি, ছুটি থেকে আসেননি বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী ট্রাম্পের দেওয়া চুক্তির সংশোধনী প্রত্যাখ্যান ইরানের গর্ব ও ভালোবাসায় সিক্ত পঞ্চগড়ের কৃতি সন্তান অধ্যাপক ড. ইসরাফিল শাহীন কে সংবর্ধনা। গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারের কোনো টালবাহানা বরদাস্ত করা হবে না — ড. এনামুল হক উলিপুরে ধরনী বাড়ী ইউ পি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর পাঁচবিবিতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নালিতাবাড়ীতে গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ছেলে, উদ্ধার করতে গিয়ে নিহত মা মধুটিলায় হাতি-মানুষ সংঘাত নিরসনে মাঠে এমপি ফাহিম চৌধুরী, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও সমাধানের আশ্বাস কয়েকটা দল সংস্কার-সংস্কার বলে, সংস্কারের জন্ম দিয়েছিলেন জিয়া: মির্জা ফখরুল

মধুটিলায় হাতি-মানুষ সংঘাত নিরসনে মাঠে এমপি ফাহিম চৌধুরী, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও সমাধানের আশ্বাস

আল আমীন
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীর মধুটিলা এলাকায় স্থানীয়দের সঙ্গে হাতি-মানুষ সংঘাত নিরসন বিষয়ে মতবিনিময় করছেন নকলা-নালিতাবাড়ী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে চলমান হাতি-মানুষ সংঘাত এবং বন্য হাতির আক্রমণে জানমাল ও ফসলের ক্ষয়ক্ষতি কমাতে মাঠপর্যায়ে উদ্যোগ নিয়েছেন নকলা-নালিতাবাড়ী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।
রোববার দুপুরে তিনি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় সীমান্তবর্তী জনপদে বন্য হাতির বারবার লোকালয়ে প্রবেশ, ফসল ও বসতবাড়ির ক্ষয়ক্ষতি, প্রাণহানির ঝুঁকি এবং পরিবেশগত ভারসাম্য বজায় রেখে মানুষ ও বন্য প্রাণীর সহাবস্থান নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের ভোগান্তি, নিরাপত্তা উদ্বেগ এবং ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন।
পরে সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন।
স্থানীয়দের অভিযোগ, বন্য হাতির পাল প্রায়ই সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকা থেকে লোকালয়ে নেমে আসে। এতে ফসল, ঘরবাড়ি ও অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। অনেক সময় মানুষের প্রাণহানির ঘটনাও ঘটছে।
সভায় স্থানীয়দের মতামত ও পরামর্শ শোনার পর ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী প্রশাসন, বন বিভাগ এবং স্থানীয় জনগণের সমন্বয়ে সমস্যার কার্যকর সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, “সীমান্তবর্তী এলাকার মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাতি-মানুষ সংঘাতের বিষয়টি আমি জাতীয় সংসদে উত্থাপন করেছি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনা করেছি। স্থানীয় জনগণ, বন বিভাগ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান বের করা সম্ভব বলে আমি বিশ্বাস করি।”
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বন বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও আশপাশের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে বন্য হাতির বিচরণ রয়েছে। খাদ্য সংকট, আবাসস্থল সংকোচন এবং বনাঞ্চলের পরিবর্তিত পরিবেশের কারণে হাতির পাল প্রায়ই লোকালয়ে প্রবেশ করে, যা স্থানীয় জনগণের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com