বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক বলেছেন, শহীদ নেতৃবৃন্দ ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতি আজ ঐক্যবদ্ধ। দেশের আপামর জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গণভোটের গণরায় বাস্তবায়ন করবে, ইনশাআল্লাহ।
এ ব্যাপারে সরকারের কোনো টালবাহানা দেশের জনগণ বরদাস্ত করবে না। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারিংও বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
রোববার (৩১ মে) বিরামপুর ও হাকিমপুর উপজেলা জামায়াতের উদ্যোগে পৃথকভাবে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিকেল ৩টায় বিরামপুর উপজেলার আল মারুফ ট্রাস্ট হলরুমে উপজেলা শাখার আয়োজনে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীর হাফিজুল ইসলাম সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও রংপুর দিনাজপুর আঞ্চলের সদস্য আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান এবং জেলা জামায়াতের ইউনিট সদস্য উপাধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম। উপজেলা সেক্রেটারি মাওলানা আবু হানিফ, ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবুল বাসার, মঞ্জুরুল হক সরকার, অ্যাডভোকেট শাহীনুর রহমান শাহীন, অধ্যক্ষ সায়েদ আলী সরকার, মোস্তাকিম আজাদ, আফজাল হোসেন ইস্তাম্বুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে একই দিন সকাল সাড়ে ১০টায় হাকিমপুর উপজেলা জামায়াত কার্যালয়ে উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, উপাধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, অ্যাডভোকেট তোজাম্মেল হক বকুল ও সবিরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।