1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ আন্তর্জাতিক নারী দিবস খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ।

বরিশালে কঠোর অবস্থানে পুলিশ: ‘কালো পতাকা’ মিছিল করেনি বিএনপি

ইয়াসিন আহমেদ ফাহিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ‘কালো পতাকা’ মিছিলের কর্মসূচি থাকলেও বরিশালে মিছিল করেনি বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে এই কালো পতাকা মিছিল বের করা কথা ছিল।

এদিকে সকাল থেকে নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির কার্যালয় সংলগ্ন এলাকায় ছিল পুলিশের কঠোর অবস্থান। পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. ফজলুল করিম জানিয়েছেন, কোনো রকম বিশৃঙ্খলা প্রতিরোধে আমরা দায়িত্বে রয়েছি। এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

বিএনপি জানিয়েছে, সারাদেশের সব উপজেলা, থানা ও পৌরসভায় কালো পতাকা মিছিল হবে। ৭ জানুয়ারির ‘ডামি সংসদ’ বাতিল এবং ‘ডামি সরকারের’ পদত্যাগের দাবিতে ঘোষিত কালো পতাকা মিছিল সফল করতে নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে। একই দাবিতে গণতন্ত্র মঞ্চ, ১২–দলীয় জোটসহ বিভিন্ন দল ও জোট পৃথকভাবে কালো পতাকা মিছিল করবে।

গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনকে ডামি ও প্রহসন বলে বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল (নিবন্ধিত ও অনিবন্ধিত) বর্জন করে। ডামি সংসদ বাতিলের দাবিতে ইতোমধ্যে বিএনপি সব জেলা ও মহানগরে দুই দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি করেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com