1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

বরিশালে ছেলের হাতে বাবা খুন

Barazzak bapary
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৪৪৪ বার পড়া হয়েছে
বরিশাল জেলার উজিরপুর  উপজেলায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন বাবা।  রবিবার বেলা ২: ৩০ মিনিটের  দিকে বরিশাল  জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের খাটিয়ালপাড়া গ্রামে  এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো: শাহ আলম খান (৬৫)।
উজিরপুর  থানা–পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদকের টাকার   জের ধরে মো: শাহ আলম খানকে   তাঁর ছেলে মো. শাহ নেওয়াজ সুমন (৩৫) ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, মাদকাসক্তির কারণে সুমনের  সঙ্গে তাঁর বাবা শাহ আলমের প্রায়ই বাগ্‌বিতণ্ডা হতো। রবিবার ও দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। এর জের ধরেই এমন ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা খুনিকে ধরে গাছের সাথে বেধে রেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে।
উজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত সুমনকে  স্থানীয়রা ধরে  আমাদের হাতে তুলে দেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেলে র  মর্গে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com