1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

বরিশাল ৫সদর আসনে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মনোনয়নপত্র সংগ্রহ

ইয়াসিন আহমেদ ফাহিম  সদর উপজেলা প্রতিনিধি. বরিশাল,
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৪০১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের কাছে মনোনয়ন চেয়েও না পেয়ে অবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলামের কাছ থেকে ফরম সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

বিষয়টি দেশ বুলেটিন কে নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু।

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর বলেছেন, “দলের সিদ্ধান্ত পদ থাকলেও স্বতন্ত্রভাবে যে কেউ নির্বাচন করতে পারবে। দলের এই সিদ্ধান্ত জানতে পেরে মহানগর আওয়ামী লীগের নেতারা, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সাদিক আব্দুল্লাহর প্রার্থী হওয়ার জন্য দাবি তুলেছেন।”

নেতাকর্মীদের দাবি রক্ষায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরিশাল ৫ আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ কে এম জাহাঙ্গীর বলেন, আজকে সাদিক আব্দুল্লাহর পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। ৩০ নভেম্বর তা জমা দেওয়া হবে। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের দলীয় প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহর বড় ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ২০১৮ সালে দলীয় প্রার্থী হয়ে সিটি নির্বাচন করে জয়ী হন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com