বাংলাদেশি তরুণের তৈরি ‘কলম অ্যাপ’, এক প্ল্যাটফর্মেই শিক্ষাসামগ্রী

বাংলাদেশি তরুণের তৈরি ‘কলম অ্যাপ’, এক প্ল্যাটফর্মেই শিক্ষাসামগ্রী

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘কলম অ্যাপ’ তৈরি করেছেন বাংলাদেশি প্রযুক্তি পেশাজীবী এনামুল বিন বোরহান। অ্যাপটিতে বোর্ড বই, প্রশ্নব্যাংক, লেকচার শিট, বিনামূল্যের ক্লাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্যসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী পাওয়া যাবে।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আছিরনগর গ্রামের এনামুল বর্তমানে উচ্চশিক্ষার জন্য রাশিয়ায় অবস্থান করছেন। তাঁর তৈরি অ্যাপটি ইতিমধ্যে গুগল প্লে স্টোরে প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে ২০২৭ ও ২০২৮ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের লক্ষ্য করে এটি তৈরি করা হয়েছে।

উদ্যোক্তার তথ্যমতে, অ্যাপটিতে স্কুল ও মাদ্রাসার মোট ৫৫টি বোর্ড বই এবং প্রায় ৩৭ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য রয়েছে। সহজ ব্যবহারের জন্য মোবাইল নম্বর ও ওটিপির মাধ্যমে নিবন্ধনের সুবিধাও রাখা হয়েছে।

এনামুলের লক্ষ্য, প্রযুক্তির সহায়তায় শিক্ষার্থীদের কাছে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সহজে পৌঁছে দেওয়া। ভবিষ্যতে অন্যান্য শ্রেণি ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিসামগ্রী যুক্ত করে অ্যাপটিকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে তাঁর। দীর্ঘমেয়াদে অন্তত ১০ লাখ শিক্ষার্থীর কাছে ‘কলম অ্যাপ’ পৌঁছে দিতে চান তিনি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top