1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

বাংলাদেশ পুলিশের (পিপিএম & বিপিএম সেবা) পদকে ভূষিত হলেন আলফাডাঙ্গার দুই কৃতি সন্তান

মোঃ মামুনুল হক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৬ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার দুই মেধাবী সন্তান হায়াতুল ইসলাম খান (মামুন) ও  মোঃ আশরাফুল আলম বাংলাদেশ পুলিশের চৌকস অফিসার হিসেবে বাংলাদেশ পুলিশের ( পিপিএম & বিপিএম সেবা) পদকে ভূষিত হয়েছেন।পুলিশ সপ্তাহ ২০২৪ এ অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্য, নিষ্ঠা, সততা ও শৃঙ্খলা মূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদান ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন সহ অন্যান্য কাজের স্বীকৃতি স্বরূপ এ পদক প্রদান করা হয়।
হায়াতুল ইসলাম খান (মামুন) মতিঝিলে ডিসি হিসেবে কর্মরত আছেন। নির্বাচনকালীন সময়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং মোঃ আশরাফুল ইসলাম তেজগাঁও ডিভিশনে ডিসি হিসেবে ডিবিতে কর্মরত আছেন। তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সপ্তাহ ২০২৪ উপলক্ষে রাষ্ট্রপতি পদক এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হওয়ার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, আলফাডাঙ্গা উপজেলার সুধীজন এবং সাংবাদিক বৃন্দ সকলে তাদের পদকপ্রাপ্তীতে অভিনন্দন জানিয়েছেন। তাদের পদক প্রাপ্তীতে উপজেলা জুড়ে খুশির জোয়ার বইছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com