1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান

বাগাতিপাড়ায় মাদকের ছোবল: তরুণ প্রজন্ম ধ্বংসের পথে

মোঃ নয়ন ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে
নাটোরের বাগাতিপাড়া উপজেলা জুড়ে আশঙ্কাজনক হারে বেড়েছে মাদক বিক্রি ও সেবনের প্রবণতা—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের মুখে মুখে। প্রকাশ্যে বিভিন্ন এলাকায় মাদক বেচাকেনা ও সেবনের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
স্থানীয়দের দাবি, দিন-রাতের ব্যবধান না রেখেই কিছু চিহ্নিত স্পটে নির্বিঘ্নে চলছে মাদকের রমরমা ব্যবসা। এর ভয়াবহ প্রভাব পড়ছে এলাকার তরুণ সমাজের ওপর। অনেকেই নেশায় আসক্ত হয়ে পড়ছে, পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে জড়িয়ে পড়ছে অপরাধমূলক কর্মকাণ্ডে।
এদিকে, মাদকের বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চুরি, ছিনতাইসহ নানা সামাজিক অপরাধ। ফলে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন অভিভাবকরা। সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর মাঝে মধ্যে অভিযান পরিচালিত হলেও তা স্থায়ী সমাধান দিতে পারছে না। তাদের মতে, “চিরুনি অভিযান” পরিচালনা করে মাদক ব্যবসার মূল উৎসগুলো চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
অন্যদিকে, কেউ কেউ অভিযোগ করেছেন—মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে এসে আবার একই কাজে জড়িয়ে পড়ছে। শুধু তাই নয়, তারা অন্যদের অর্থের প্রলোভন দেখিয়ে মাদক বিক্রির কাজে সম্পৃক্ত করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com