1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

বাগাতিপাড়ায় ১০০ কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

মোঃ জমশেদ আলী 
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ১০০ জন কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) দিনব্যাপী কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কংগ্রেসের আয়োজন করে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত কৃষক-কৃষাণী, মাঠকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এ কংগ্রেসে পার্টনার ফিল্ড স্কুলের কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়ের স্বাগত বক্তব্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) শামসুন নাহার ভুঁইয়া। এসময় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবীর, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান এবং দৈনিক এই নাটোর’র সম্পাদক ও প্রকাশক আরিফুল ইসলাম তপুসহ কৃষক নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মাঠভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের হাতে-কলমে শিক্ষা দেওয়া হচ্ছে, যা ফসল উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে কৃষকদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও দলগত কাজের মনোভাবও জোরদার হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com