বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ১১

 
নাটোরের বাগাতিপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারী-পুরুষসহ ১১ জন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে দুজন নারী ও নয়জন পুরুষ। তাঁরা পৌরসভার ঘোরলাজ, নওশেরা, বারইপাড়া, সোনাপাতিল ও পেড়াবাড়িয়াসহ বিভিন্ন এলাকার বাসিন্দা। আহতের মধ্যে পলি নামের এক নারী রয়েছে। তিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে উপজেলা চত্বর এলাকায় শেয়ালের কামড়ের শিকার হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. শামুন আল হাসান সৌমিক জানান, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রথম রোগী হাসপাতালে আসেন। এরপর প্রায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ১১ জন চিকিৎসা নেন।
তিনি বলেন, শেয়ালের কামড়ের ক্ষতস্থান সাবান ও প্রবাহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধুয়ে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হবে। হাসপাতালে পর্যাপ্ত জলাতঙ্কের টিকা মজুত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম জানান, শেয়ালের কামড়ে একাধিক ব্যক্তি আহত হওয়ার বিষয়টি বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। রাজশাহী থেকে বিশেষজ্ঞ দল এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ছাড়া স্থানীয়ভাবে মাইকিং করে এলাকাবাসীকে সচেতন করা হচ্ছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সম্মাননা ‘দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া‘ পেলেন বাংলাদেশের ড. শাহজাহান খান

অস্ট্রেলিয়ার ইসলামিক কমিউনিটিতে দীর্ঘ সেবা ও বহুসাংস্কৃতিক সম্প্রীতিতে অসামান্য অবদানের

Scroll to Top