1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান নলডাঙ্গায় মেয়র প্রার্থী জিয়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান

বাগেরহাটে মশার কয়েল তৈরির কারখানায় আগুন

জিসান কবিরাজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৩০৮ বার পড়া হয়েছে
বাগেরহাটে মশার কয়েল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৬ মার্চ) দুপুরে শহরের দড়াটানা সেতু সংলগ্ন নারকেলের আচা দিয়ে মশার কয়েল তৈরির কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনে কারখানাটি সম্পূর্ন পুড়ে গেলেও কর্মরত ২৫ শ্রমিকের সবাই নিরাপদ রয়েছে। বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করেছে ফায়ার সার্ভিস।
বাগেরহাট ফায়ার সাভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মো. সাহাব উদ্দিন জানান, দড়াটানা ব্রিজ সংলগ্ন এলাকায় মশার কয়েল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের খবর শুনে আমাদের দুটি ইউনিট তড়িৎ গতিতে আগুন নিয়ন্ত্রের কাজ শুরু করে প্রায় আধাঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
কারখানার মালিক আল-আমিন হোসেন জানান, দুপুরে শ্রমিকেরা টিফিনে যায়। পরে আগুন দেখে স্থানীয় লোকজন ডাক চিৎকার শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টীম এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে কারখানাটি পুড়ে ছাই হয়ে গেছে। কি পরিমান ক্ষয় ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com