1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন

বাগেরহাটে মাদক, সন্ত্রাস ও চাদাঁবাজদের দ্রুত গ্রেফতারের দাবিতে এলাকাবাসির মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮৩ বার পড়া হয়েছে

বাগেরহাটে মাদক, সন্ত্রাস ও চাদাঁবাজদের দ্রত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলার আলীপুর গ্রাম বাসীর আয়োজনে দেপাড়া- চিতলমারী সড়কের আলীপুর ব্রীজ সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সন্ত্রাসীদের অব্যাহত অত্যাচারে অতিষ্ট জামাত বিএনপির শতাধীক নেতা কর্মী ছাড়াও আলীপুর গ্রামের প্রায় ৫ শতাধিক বিভিন্ন শ্রেনীর মানুষ অংশগ্রহন করেন। এ সময় মানববন্ধনে বক্তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে এলাকার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নেওয়ার আহবার জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত পুলিশ সদস্য ইউসুফ মোল্যা, বিএনপি নেতা কামরুল ইসলাম, যুব জামাতের ওয়ার্ড সভাপতি মোঃ মামুন খান, বিএনপি নেতা মোঃ ইয়াকুব শেখ, বাংলাদের জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যান ফেডারেসনের ওয়ার্ড সভাপতি রাসেল শেখ, বাংলাদের ইসলামী ছাত্রশিবিরের কচুয়া উত্তরের সভাপতি মোঃ মহিবুল্লাহ শেখ, শ্রমিক কল্যান ফেডারেসনের এসকেন্দার শেখ, যুবদল নেতা রবিউল শেখ, শ্রমিক কল্যান ফেডারেসনের থানা সহ-সভাপতি মামুন মোল্যা, যুব জামায়াতের ৯নং ওয়ার্ড সভাপতি মামুন খাঁনসহ মোশারফ শেখ, ইসমাইল শেখ, মিরাজ শেখ, নজরুল খাঁন, আবুল কালাম আজাদ ও সাবেক ইউপি সদস্য মোশারফ শেখ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের ৯নং আলীপুর এলাকায় ক্ষমতাচ্যুত আওয়ামী সন্ত্রাসীরা এখনো বেপরোয়া রয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাফিজুর মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি লিটু শেখ, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ মোল্ল্যা এবং ওর্য়াড যুবলীগের সাধারন সম্পাদক কামরুল শেখসহ এলাকার কিছু চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ভূমি দখলকারী, নারী শ্লীলতাহানিসহ নানা ধরনের অপকর্মে এলাকায় সাধারন মানুষকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। এই চিহ্নিত সন্ত্রাসীরা এলাকার কিছু অসাধু পুলিশ সদস্যর সহযোগীতায় মাদকসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রেখেছেন। এদের অব্যাহত অত্যাচার ও বিভিন্ন হয়রানিতে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এদের দ্রুত গ্রেফতার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবি জানান বক্তারা।এছাড়া এলাকার রাসেল শেখ, ইয়াকুব শেখ ও লোকছার সেখের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। বক্তারা আরো বলেন, বর্তমানে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠায় অন্তবর্তী সরকার নিরলস কাজ করে যাচ্ছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে এলাকাবাসী এই অন্যায়ের প্রতিকারে সরকারের হস্তক্ষেপ কমনা করেন। মানববন্ধনে বক্তব্য শেষে মাদক, সন্ত্রাস ও চাদাঁবাজদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com