1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

বাগেরহাটে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

বাগেরহাটে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (০৪ এপ্রিল) দুপুরে ডিএনসি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (০৩ এপ্রিল) রাত ৯টার দিকে বাগেরহাট সদর থানার কুলিয়াদাইড় বাদামতলা এলাকার আল-আকসা জামে মসজিদের পূর্ব পাশ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা জেলার আদর্শ সদর (কোতয়ালী) থানার উত্তর রাছিয়া এলাকার মৃত আব্দুল মমিনের ছেলে মোহাম্মদ ইয়াছিন (২১) এবং একই জেলার দক্ষিণ বাগবের এলাকার রুহুল আমিনের ছেলে মোঃ নাদিম (২১)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিচালক (ডিডি) মোঃ মিজানুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে তাদের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।##

মোঃ আব্দুল্লাহ শেখ

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com