1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

মোঃ আব্দুল্লাহ শেখ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

বাগেরহাটের ২৫০ শয্যা জেলা হাসপাতালের পুরাতন কাগজ পত্র রাখার একটি রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পেয়ে বাগেরহাট ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ পিএফএম(এস) (ভারপ্রাপ্ত) এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সময়মতো পদক্ষেপ গ্রহণের ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। ঘটনার পর সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করে পুনরায় আগুন লাগার ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com