1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

বাঘায় জামায়াতের মহিলা বিভাগের নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Shaid Hossain Sagor
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে নির্বাচনী মহিলা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় মিছিলটি বাঘা শাহী মসজিদ সংলগ্ন তেতুলতলা থেকে শুরু হয়ে আমচত্তর,নারায়নপুর,গাঁওপাড়া, বিভিন্ন সড়ক  প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশে রূপ নেয়।
জামায়াতের নির্বাচনী নারী মিছিলে নেতৃত্ব দেন মহিলা বিভাগ রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মরিয়ম খানম। এছাড়াও উপস্থিত ছিলেন, মহিলা বিভাগ বাঘা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আসমা খাতুন, বাঘা পৌরসভা সেক্রেটারি নাসিমা খাতুন এবং ছাত্রীসংস্থা বাঘা উপজেলা সভানেত্রী আজমিরা খাতুন। এতে হাজার হাজার নেত্রী, কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী। তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। আমারা জামায়াতে ইসলামীর বিজয় নিয়ে খুবই আশাবাদী।”
এসময় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মরিয়ম খানম। তিনি বলেন, “নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের গণতান্ত্রিক অগ্রগতি সম্ভব নয়। আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে মাঠে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে নারীদের সম্পৃক্ত করে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।”
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com