1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

‎সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

‎বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাটাজোর অশ্বনী কুমার ইনস্টিটিউশন–এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং শ্রেণি উত্তরণ মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৬।

‎মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

‎উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার ওঝা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গপ্রসাদ গাইন, প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. শামীম মীর, সাংবাদিক সোলায়মান তুহিন, বাটাজোড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজাদ প্যাদা, সদস্য সচিব এমদাদুল হক পান্না, বিএনপি নেতা ফিরোজ, যুবদল নেতা খোকন ফকির, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু ফকির, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জনি প্রমুখ।

‎দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের ক্রীড়া নৈপুণ্যের পরিচয় দেয়। পাশাপাশি সাংস্কৃতিক পর্বে নৃত্য, সংগীত, আবৃত্তি ও মনোজ্ঞ পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে আনন্দঘন ও বর্ণিল।

‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম বলেন, “শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলে। বাটাজোর অশ্বনী কুমার ইনস্টিটিউশন শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও যে এগিয়ে, তা আজকের আয়োজনেই প্রমাণিত।”

‎বিশেষ অতিথির বক্তব্যে গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, “বর্তমান প্রজন্মকে শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে আটকে রাখলে চলবে না। তাদের সৃজনশীলতা, সংস্কৃতি চর্চা ও ক্রীড়া মনোভাব গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই বিদ্যালয়ভিত্তিক এমন উৎসবমুখর আয়োজন শিক্ষার্থীদের মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।”

‎অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

‎শেষে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের প্রদান করা হয় শ্রেণি উত্তরণ মেধা পুরস্কার, যা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‎বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com