1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

বানারীপাড়ায় সেনাবাহিনীর তল্লাশিতে বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র উদ্ধার

Humayun Kabir
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে
বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিএনপির এক শ্রমিক দল নেতার বাড়ি থেকে অস্ত্র ও মাদক সেবনের সামগ্রী উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রগুলো পাওয়া যায় বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের নেতা ফিরোজ সরদারের নিজ বাড়ি থেকে। তার বাড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামে অবস্থিত।
সেনাবাহিনীর ব্রিফিং সূত্রে জানা গেছে, ডিজিএফআই ও এনএসআইয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টা ০৫ মিনিটে অভিযানটি পরিচালিত হয়। ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের আওতাধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ এলাকা বানারীপাড়া আর্মি ক্যাম্পের অধীন লেফটেন্যান্ট মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. করিমুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এ বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানকালে ফিরোজ সরদারের বসতঘর থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, দুটি রামদা, একটি চাকু, একটি মোটরসাইকেল এবং মাদক সেবনের কিছু সামগ্রী উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ফিরোজ সরদার বাড়িতে উপস্থিত না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এছাড়াও সেনাবাহিনী বাইশারী ইউনিয়নের দত্তপাড়ার আদর্শ গ্রাম, বসুরহাট ও বাইশারী এলাকায় পৃথক অভিযান চালিয়ে একটি হাতুড়ি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সেনাবাহিনীর এমন ধারাবাহিক তল্লাশি ও অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ জনগণ। তারা জানান, এসব অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সেনাবাহিনী জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com